রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গা গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলিমদের উপর পাশবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিক্ষোভ সভা গতকাল ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের আল ইখওয়ান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ নাজির এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখছেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, লন্ডন মহানগরীর বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী প্রমুখ।

বিক্ষোভ সভায় বক্তারা বলেছেন, মায়ানমার সরকারের নিরাপত্তা রক্ষাকারীরা বিচার বহির্ভূত হত্যা, গণহারে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া, গণহত্যা, গণধর্ষণসহ মানবতা বিরোধী অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছে।রোহিঙ্গাদের রক্ত দিয়ে আজ হোলি খেলা হচ্ছে। রাখাইন অঞ্চলে আজ মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত।

তারা বরেন, রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারে জুলুম ও নির্যাতন নিকট অতীতের সকল পাশবিকতাকে হার মানিয়েছে। নিজেদের জীবন রক্ষার জন্য হাজার হাজার রোহিঙ্গারা প্রতিনিয়ত দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।বাংলাদেশে চলে আসা রোহিঙ্গারা খোলা আকাশের নিচে খাদ্য, বস্ত্র, চিকৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে। রোহিঙ্গা মুসলমানদের উপর পাশবিক নির্যাতন ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহল কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ