বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা ছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম :  চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন মাদ্রাসা ছাত্র বশির আহমদ (২৩)। তিনি কোম্পানীগঞ্জের জামেয়া মনোয়ারুল ইসলাম দলইরগাঁও মাদ্রাসার তাকমিল ফিল হাদীস (টাইটেল) ক্লাসের ছাত্র এবং ওই গ্রামের মাওলানা শামসুদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, নিহত বশির এবং তার চাচাতো ভাই সালাউদ্দিন সালাইর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের সালাউদ্দিন গত মঙ্গলবার রাত ৯টার দিকে বশিরকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হয়। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হল রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দলইরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান জানান, এ বছর ছাত্রটির টাইটেল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। আগামী শনিবার থেকে তার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু, পরীক্ষায় অংশ নেয়ার আগেই নির্মমভাবে ছাত্রটি খুন হলো।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, গতকাল বুধবার ওসমানী মেডিকেল কলেজে বশিরের ময়না তদন্ত সম্পন্ন হয়।

পরে বাদ মাগরিব নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ