শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

৩ হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: টেস্ট, ওয়ানডে ও পর টি-টোয়েন্টি তিন ধরনের ম্যাচ খেলার জন্যই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনক খবর হলো তিন ধারার একটি ম্যাচেও জয় টাইগাররা। সর্বস্ব হারিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি সব ফর্মেটেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের হারটা অনেক বড় ব্যবধানের। ৮৩ রানে হেরেছে সাকিব মুশফিকরা।

ডেভিড মিলারের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সামনে ২২৫ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে একশ রান না তুলতেই ৭ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ।

শেষদিকে সাইফউদ্দিনের ২৩ রানে কোনোমতে ১৪১ রান পর্যন্ত যেতে পেরেছে টাইগাররা।

এর আগে, শেষ দিকে এসে এক ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করেন বাংলাদেশী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে এমন লজ্জায় ডুবান ডেভিড মিলার। শেষপর্যন্ত ৩৬ বলে ১০১ রান নিয়ে অপরাজিত ছিলেন মিলার।

সেঞ্চুরির খুব কাছেই চলে এসেছিলেন হাশিম আমলাও। শেষপর্যন্ত তাকে ৮৫ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রসঙ্গত, টেস্ট আর ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করতে পেরেছিল বাংলাদেশ।

সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথম ম্যাচটি ২০ রানে হেরে যায় টাইগাররা। দ্বিতীয়টিতে হারতে হলো আরও বড় ব্যবধানে। সফর থেকে তাই খালি হাতেই ফিরতে হচ্ছে টাইগারদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ