বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করায় পাকিস্তানকে কড়া প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করায় পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র সচিব কামরুল আহসান (বাইলেটারাল ও কনস্যুলার) বলেন, বাংলাদেশ ইতিহাস বিকৃতির ওই চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে।

তিনি বলেন, 'হাইকমিশনারকে বলা হয়েছে, এ রকম চললে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস ইতিহাসই। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন পথে নেয়া যাবে না।'

সচিব বলেন, পাকিস্তানের হাইকমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা ‘অনিচ্ছাকৃত’ এবং তারা বিষয়টি ‘বুঝে উঠতে পারেননি’। পরে তারা ভিডিওটি তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ