শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

প্রধানমন্ত্রী বাসভবন উড়িয়ে দেয়ার টার্গেট ছিল পাইলট সাব্বিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উড়োজাহাজ চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন উড়িয়ে দেয়ার টার্গেট ছিল বিমানের কো-পাইলট সাব্বির এনামের। টার্গেট ছিল গণভবন। বিমানের এয়ারক্রাফট নিয়ে সরাসরি গণভবনে আঘাত করার।

বুধবার সাব্বিরসহ গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনের প্রতিবেদনে র‌্যাব এ দাবি করেছে। একই সঙ্গে যাত্রীসহ একটি ফ্লাইট সিরিয়ার আইএস ঘাঁটিতে নিয়ে যাওয়ার টার্গেট ছিল তার।

শুনানি শেষে কো-পাইলট (ফাস্ট অফিসার) সাব্বির এনামসহ ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছয় আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে বিচারক আসামি সাব্বির এনামের ৭ দিনের ও তার মা আসামি সুলতানা পারভীনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া অপর চার আসামি মো. আলম, মো. আসিকুর রহমান আসিফ, মাজাহার হোসেন ও সম্রাট হোসেনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। র‌্যাব আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ