শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

বন্দুকযুদ্ধে সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবে প্রিন্স মানসুর বিন মুকরিন নিহত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আরেকজন প্রিন্স নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তিনি হলেন, বাদশাহ ফাহাদের ছেলে আবদুল আজিজ বিন ফাহাদ।

সৌদি রয়েল কোর্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, গতকাল তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে বন্দুক যুদ্ধে তিনি নিহত হন।

দ্য দারুন, আল মাসদার, সিয়াসাত ও ইন্ডিয়া টুডেতে তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছে।

তার মৃত্যুর খবর সর্বপ্রথম জনগণের সামনে নিয়ে আসে সাবেক এফবিআই এজেন্ট আলি হোসাইন সৌফান। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে লেখেন, ‘আবদুল আজিজের নিশ্চিত মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৪৪ বছর। সাবেক যুবরাজ মুকরিনের পুত্র মানসুর নিহত হওয়ার খুব নিকটবর্তী সময়েই এ ঘটনা ঘটলো।

প্রিন্স আবদুল আজিজ লেবাননের হারিরি পরিবারের মালিকানাধীন ওয়াগার কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন। লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী এ কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে আবদুল আজিজের এ মৃত্যুকে আরও রহস্যপূর্ণ করে তুলেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ