রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামী ব্যাংকের লেনদেন পর্যবেক্ষণ করবে দুই প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের লেনদেন পর্যবেক্ষণ করবে প্রযুক্তি সেবা দানকারী ভারত ও বাংলাদেশের দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হল; ভারতের এসএএস ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড।

বৃহস্পতিবার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে প্রতিষ্ঠান দুটির সঙ্গে এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও মু. শামসুজ্জামান, থাকরাল ইনফরমেশন সিস্টেম লিমিটেডের প্রধান নির্বাহী বাসাব বাগচি, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন-উর-রশিদ খান, জেনারেল ম্যানেজার জয়জিৎ চৌধুরী ও এসএএস ইনস্টিটিউটের সহযোগী পরিচালক গুরু প্রকাশ রামচন্দ্র।

এ ছাড়া ইসলামী ব্যাংকের চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ