বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

রংপুরের ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রংপুরে টিটু রায় কর্তৃক ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ সা.কে কটূক্তির প্রতিবাদে গতকাল রংপুরের শলেয়াশা এলাকায় মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি বর্ষণ, ২ জন মুসল্লি নিহত ও বহু আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিস।

আজ শনিবার দলটির আমির  অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেছেন, মহানবী হযরত মুহাম্মাদ সা.-এর অবমাননাকরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের অবহেলার কারণে ধর্মপ্রাণ জনতা যখন বিক্ষোভে ফেটে পড়েছে, তখন পুলিশের নির্বিচার গুলি বর্ষণের ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

তারা আরো বলেন,  আল্লাহ, রাসুল সা. ও ইসলামের অবমাননা কারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে। ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ সা.কে কটূক্তি, মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি বর্ষণ, হতাহত ও সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ বিষয়ে দায়ী প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ