রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালকের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালক পদত্যাগ করেছেন। এর মধ্যে চারজন স্বতন্ত্র ও তিনজন শেয়ারধারী পরিচালক।

চারজন স্বতন্ত্র পরিচালক হলেন- মো. আবদুর রহমান, আবদুল মহিত, এ এফ এম আসাদুজ্জামান ও মইনুল হাসান। বাকিদের নাম এখনো জানা যায়নি।

গতকাল সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তারা। ওই সভায় নতুন করে আরও নয়জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে সাতজন স্বতন্ত্র ও দুজন শেয়ারধারী পরিচালক।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। নতুন নয় পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়। ওই দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ