বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৭; এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় শিয়ালের কামড়ে ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  ময়মনসিংহ এসকে হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার দেওখোলা ইউনিয়নের কাতলাসেন গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম আব্দুর রব বলেন, বর্তমানে এলাকায় অনেক শিয়াল বিচরণ করছে। এ ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলার কাতলাসেন এলাকায় একটি পাগলা শিয়াল গ্রামে প্রবেশ করে রাস্তা ও আশপাশের বাড়িতে ঢুকে অন্তত অর্ধশত মানুষকে আক্রমণ করে। এসময় ওই শিয়াল গ্রামের নারী পুরুষদের কামড় ও শরীরের বিভিন্ন স্থানে আচড় কাটে।

এদিকে শিয়ালের আক্রমণের খবর এলাকায় স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি এলাকায় পুলিশও পাঠিয়েছেন বলে জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ