বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় একটি ভবনের ফ্লাট থেকে কোতয়ালী থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় বাড়ির মালিকের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

নগরীর বাগিচাগাঁও এলাকায় নতুন চৌধুরীপাড়ার মৃত আবু তাহের সরকারের মালিকানাধীন একটি ভবনের ফ্লাট থেকে রবিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৯ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

এখনো নিহতের যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানান, মৃত আবু তাহের সরকারের মালিকানাধীন “সুমন ভিলা” নামের চারতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ইউনিটে শনিবার (১৮ নভেম্বর) ৪ জন যুবক ফ্লাট ভাড়া নেন।

রবিবার বিকেলে তারা ফ্লাটে উঠেন। রাত সাড়ে ৭ টায় তাদের ফ্লাটে এক যুবকের রক্তাক্ত মরদেহ খুঁজে পাওয়া যায়। অপর তিন যুবক পলাতক রয়েছে। তাদের কারোর পরিচয় ভবন মালিকের কাছে নেই।

মৃত আবু তাহের সরকারের পরিবারের সবাই আমেরিকান প্রবাসি। এই ভবনটি দেখাশুনা করেন মৃত আবু তাহের সরকারের শ্যালক জুম্মন খান। কোতয়ালী থানার ইন্সপেক্টর মোঃ সালাহউদ্দিন জানান, এই হত্যা রহস্যের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ