বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিগারেট খাওয়া নিয়ে বিবাদ; চার কলেজ ছাত্র আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে সিনিয়রদের সামনে জুনিয়রদের সিগারেট খাওয়া নিয়ে বিবাদে জড়িয়ে ছুরিকাঘাতে কলেজের চার ছাত্র আহত হয়েছে।

সোমবারের এ ঘটনায় আহত ছাত্র আরাফাত হোসেন আলভীর অবস্থা গুরুতর।

সে কুমিল্লা সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ছাত্রদের স্বজনরা জানান, সবাই জিলা স্কুলে পড়াকালীন বন্ধু। কেউ ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কেউ কুমিল্লা সরকারি সিটি কলেজে ভর্তি হয়।

সোমবার তারা আড্ডা দিতে সবাই ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে জড়ো হয়। সেখানে এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র মিরাজ এলোপাতাড়ি চারজনকে ছুরিকাঘাত করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান,ছাত্রদের দুই পক্ষের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝামেলা হয়েছে। এতে দুইজন আহত হয়েছে। প্রধান অভিযুক্ত মিরাজকে সেনানিবাস সংলগ্ন এলাকার বাসা থেকে আটক করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ