রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাষ্ট্রপতির রোহিঙ্গা শিবির পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গারা সম্মানে এবং নিরাপদে নিজ দেশে ফেরত যেতে পারবে বলে আশাবাদী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বালুখালির রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে বলে তিনি মনে করেন।

রোববার বিকেলে বালুখালিতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উখিয়ার কুতুপালংয়ের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পৌছান রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ। শুরুতে রোহিঙ্গা নিবন্ধন ক্যাম্প এবং চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে বিশজন রোহিঙ্গার হাতে ত্রাণ তুলে দেন তিনি। এ সময় রোহিঙ্গাদের খোঁজ খবর নেন রাষ্ট্রপতি।

আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে এসব কথা বলেন। এ সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নিজের আশার কথা বলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পক্ষ থেকে কুতুপালংয়ের বালুখাল ক্যাম্পে ২ হাজার রোহিঙ্গার হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ