রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

আফগানিস্তানে ৯৩৫ জাদু বিদ্যা চর্চাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত এক বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাদুবিদ্যা চর্চার অভিযোগে ৯৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সমাজের শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধে মন্ত্রণালয় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এসব কার্যকলাপ সমাজের মূল্যবোধ ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

একটি সুস্থ, কুসংস্কারমুক্ত ও ইসলামি সমাজ গঠনে জনগণের সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২৫ জন তাকহার, ১১১ জন বাগলান এবং ১১৭ জন কাবুলসহ অন্যান্য বিভিন্ন প্রদেশ থেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপগুলোর ফলে জনগণের মধ্যে মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রতি ব্যাপক সমর্থন তৈরি হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ