মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (৪ আগস্ট) উত্তরা আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ (রাজউক কলেজ সংলগ্ন) প্রাঙ্গনে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। 

ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার। 

সমাবেশে বক্তরা বলেন, জুলাই মাস আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সূচিত হলো। যেখানে স্বৈরাচার-ফ্যাসিস্ট পতনের মাধ্যমে গণমানুষের অপ্রতিরোধ্য বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। ৫ আগস্ট শুধু স্মরণ করার জন্য নয়, বরং নতুন করে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নেওয়ার দিন।

ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত গণ-মিছিল ও সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহ-সভাপতি এনামুল হক হাসান, আবুল কালাম আযাদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ