শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

নবীনগরে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সানজিদা (২৪) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী বজ্রপাতে নিহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়ারুক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সানজিদা ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিন মিয়ার স্ত্রী।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পুকুর পাড়ের পাশে সানজিদা বেগম ও তার শাশুড়ী ধানের খড়ের কাজ করতে যায়। এসময় বজ্রপাতের আঘাতে সানজিদা জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে সানজিদাকে চিকৎসক মৃত ঘোষণা করেন। শাশুড়ী একটু দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে সানজিদা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, প্রশাসন অবগত হওয়ার পরে ডিসি মহোদয়ের কাছে নিহতের পরিবারকে অনুদানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ