রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।বরং সব দলকে নির্বাচনে আনার পরিস্থিতি তৈরি করা সরকারের দায়িত্ব।

বৃহস্প‌তিবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে “বিএনপিকে নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হবে” প্রধানমন্ত্রীর করা এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রাত ৮টায় চেয়ারপারস‌নের গুলশা‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের সাথে আলাপকালে তিনি এসব কথা ব‌লেন।

খা‌লেদা জিয়া‌কে ক্ষমা চাইতে হ‌বে প্রধানমন্ত্রীর এমন মন্ত‌ব্যের ক‌ঠোর সমা‌লোচনায় ‌ফখরুল ব‌লেন, প্রধানমন্ত্রী অনেক কথাই ব‌লেন। এতো বে‌শি কথা ব‌লেন যা জনগ‌ণের কা‌ছে গুরুত্ব হারি‌য়ে যায়।

খা‌লেদা জিয়া‌কে ক্ষমা চাইতে হ‌বে এটা জনগ‌ণের কা‌ছে হাস্যকর ব‌লে ম‌নে হ‌বে। কারণ বিনা ভোট ও নির্বাচ‌নে ক্ষমতায় এসে তারা জনগ‌ণের ওপর যে অত্যাচার নির্যাতন চালা‌চ্ছে তা‌তে ক‌রে কাকে ক্ষমা চাইতে হ‌বে তার বিচার কর‌বে দে‌শের জনগণ।

এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চিনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ অংশ নেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ