রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাফেরের জান কবজের সময় কেমন হয় আজরাইল ফেরেশতার আকৃতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবনে মাসুদ ও ইবনে আব্বাস রা. বলেন, মহান আল্লাহ যখন হজরত ইবরাহিম আ. কে নিজের খলিফা ঘোষণা করেন। আজরাইল ফেরেশতা তখন  আল্লাহর কাছে আবেদন জানান, সুসংবাদটি তিনিই আল্লাহর বন্ধু ইবরাহিম পর্যন্ত পৌঁছাবেন।

মহান আল্লাহ অনুমতি দিলেন। ফেরেশতা হজরত ইবরাহিম আ. এর কাছে উপস্থিত হন এবং এ সুসংবাদ প্রদান করেন। শুনে হজরত ইবরাহিম আ. শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ।

এ সময় হজরত ইবরাহিম আ. ফেরেশতাকে বলেন, হে জান করজের ফেরেশতা! আমাকে দেখাও কীভাবে তুমি কাফেরদের রুহ কেড়ে নাও।

ফেরেশতা বলেন, আল্লাহর বন্ধু! আপনার পক্ষে সে ভয়ঙ্কর আকৃতি দেখা সম্ভব নয়। হজরত ইবরাহিম আ. তারপরও নাছোরবান্দা। নিজ অনুরোধে অটল।

উপায় না দেখে মওতের ফেরেশতা কৃষ্ণ মুখ ধারণ করলেন, আসমানের সঙ্গে তার মাথা লাগোয়া, মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ। শরীরে কোন পশম নেই। সে কি এক বিভৎস আকৃতি!

হজরত ইবরাহিম আ. দেখে বেহুঁশ হয়ে পড়ে যান। অনেক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ততক্ষণে ফেরেশতাও স্বাভাবিক রূপে ফিরে আসেন।

হজরত ইবরাহিম আ. বলেন, তোমার ওই ভয়ংকর আকৃতি তো কাফেরদের কঠিন বিপদের জন্য যথেষ্ট।

আমাকে এবার দেখাও কীভাবে মুমিন ব্যক্তির রূহ তুলে নাও। এবার আজরাইল ফেরেশতা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন। শ্বেত শুভ্র পোশাক পরিহিত, শরীর থেকে বের হচ্ছিল অপূর্ব সুগন্ধি।

এ অবস্থা দেখে ইবরাহিম আ. বলেন, কোন মুমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে, এটিই তার জন্য যথেষ্ট। (জিকরুল মাউত, ইবনু আবিদ দুনিয়া)

সূত্র: জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ