মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিলের আজ শেষ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসহাব উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধি 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চুনতির  গাজীয়ে বালাকোট হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ রহ. কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৭ তম সীরতুন্নবী সা. মাহফিলের আজ শেষ দিন।

সমাপনী দিবস সকাল ৯টায় শুরু হয়ে আগামীকাল বুধবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।

এতে আলোচনা করবেন, বাইতুশ শরফের পীর মাও. কুতুব উদ্দিন, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের জুমা পূর্ব আলোচক মাও খন্দকার মাহবুব আলম, মাওলানা শহীদুল ইসলাম বরকতিসহ দেশের বিশিষ্ট ওয়ায়েজীন ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) এর সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহা. নেজামুদ্দিন নদভী।

এছাড়াও সরকারী-বেসরকারী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১লা ডিসেম্বর ২০১৭ মোতাবেক  ১২ রবিউল আওয়াল ঐতিহাসিক সীরাতুন্নবী সা. মাহফিল শুরু হয়।

এইচজে