রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইতালির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী বছরের মার্চে জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিলেন।

সরকার দ্রুত প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ডিক্রি হিসেবে ও সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

এদিকে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার ফলে দেশটির জনপ্রিয় বিরোধী দল ফাইভ স্টার ও ফোরজা ইতালিয়ার কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে শাসকদল মধ্য-বাম ডেমোক্রেটিক পার্টি।

বিরোধী দলগুলো ইতালিতে অভিবাসন কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসন, বিশেষ করে সাব সাহারা আফ্রিকা থেকে আসা অভিবাসী একটি বড় ইস্যু হয়ে উঠছে।

গত কয়েক মাস ধরেই পার্লামেন্টের ভবিষ্যৎ নিয়ে দোলাচল চলছিল। শাসকদলের চেয়ে ক্রমেই বিরোধী জোট জনপ্রিয় হয়ে উঠছিল। সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বিরোধী ফাইভ স্টার পার্টির প্রতি জনসমর্থন রয়েছে ২৮ ভাগ মানুষের। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রতি ২৩ শতাংশ ও অপর বিরোধী দল ফোরজা ইতালিয়ার প্রতি সমর্থন রয়েছে ১৬ ভাগ মানুষের। সূত্র : জাগো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ