সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জেলা প্রতিনিধি সভা’১৭ সংগঠনের কেন্দ্রেীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রকাশ্যে নিজেকে চোর ঘোষণা দিয়েছেন।

অধিকন্তু তিনি সহনশীল মাত্রায় ঘুষ গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরামর্শ দেয়ার পর স্বপদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অতএব নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনকরে তাকে স্বীয় পদ থেকে পদত্যাগ করা উচিত।

    বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমিন

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশ্রাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রমুখ।

উল্লেখ্য, প্রতিনিধি সভায় সারাদেশের জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ