সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব

চট্টগ্রামে পৌঁছেছেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম পৌঁছেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক তাকে স্বাগত জানান।

দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি।বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

পরে বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজ শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান রাউজানের উদ্দেশে রওনা হবেন প্রণব।

রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের পৈত্রিকভিটায় যাওয়ার পর রাউজান কলেজের কাছে মুন্সিরঘাট এলাকায় সূর্য সেনের ভাস্কর্যে সম্মান জানানোর কথা রয়েছে তার।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ