মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন  একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আজ। এবার নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ ৫০ হাজারের বেশি ভোটার ভোট দেবেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে প্রথমবারের মতো নাগরিকদের ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরি হয়। সেই তালিকায় নারী ভোটার ছিল ৪ কোটি ১২ লাখের বেশি। আর পুরুষ প্রায় ৩ কোটি ৯৮ লাখ। অর্থাৎ পুরুষের চেয়ে ১৪ লাখ বেশি ছিল নারী ভোটার। সেবারই প্রথম দেশে নারী ভোটার ছিল বেশি।

পরের বছরগুলোর ভোটার তালিকা হালনাগাদে অবশ্য নারী ভোটারের সংখ্যা ক্রমান্বয়ে কমতে দেখা গেছে। ২০১৩ সালের হালনাগাদে নারীর তুলনায় ২ লাখ ৯১ হাজার বেশি ছিল পুরুষ ভোটার। ২০১৫ সালে সেই ব্যবধান হয় ৭ লাখ ৪ হাজার। আর ২০১৭ সালে নারী ও পুরুষের ব্যবধান ছিল ৯ লাখ ৭২ হাজারের বেশি। তবে আশার কথা হলো এবার এই ব্যবধান এক লাখ কমেছে।

জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া।

এবারের ভোটার তালিকা হালনাগাদে প্রায় সাড়ে ১৭ লাখ মৃত ব্যক্তির নাম বাদ ও ২ লাখের বেশি দ্বৈত ভোটার চিহ্নিত হয়েছে। আগামী নির্বাচনে ভোট দেবে প্রায় ১০ কোটি ৪০ লাখ ভোটার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ