সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ

হিন্দু ধর্মকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট; সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দৈনিক মানবকণ্ঠের সাবেক সম্পাদক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর বিবিসি-এর।

মঙ্গলবার আইনজীবী সুশান্ত কুমার বসু বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। অনাদিকাল থেকে হিন্দুদের ঘরে ও উপাসনালয়ে প্রতিবছর ত্রিপঞ্চমীর শুভ তিথিতে শ্রদ্ধা ও ভক্তিতে এই দেবী পূজিত হয়ে আসছেন।

বলা হয়, সাংবাদিক আনিস আলমগীর এই ব্যাপারে সম্পূর্ণরূপে জ্ঞাত থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক দোষে দুষ্ট হয়ে শুধু ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িক উসকানি, আইনশৃঙ্খলা ভঙ্গ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন।

আরও বলা হয়, ২২ জানুয়ারি সরস্বতীপূজার দিন সরস্বতী দেবীকে নিয়ে তিনি ওই পোস্ট দেন। এতে তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে মারাত্মকভাবে আঘাত করেছেন। ওই পোস্টের মাধ্যমে তিনি স্বরূপে আবির্ভূত হয়ে নিজের বকধার্মিক ও ছদ্মবেশী প্রগতিশীল চেহারা জনসম্মুখে প্রকাশ করেছেন।

দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গণ্য করে তদন্তের জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) নির্দেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ