শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

জনসম্মুখেই গুলি করে মারা হলো ইউপি চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনে-দুপুরেই গুলি করে হত্যা করা হলো নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

বৃহস্পতিবার দুপুর সোয়া বারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম লতিফুর রহমান পলাশ (৪৭)। তিনি আট নম্বর দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। লতিফুল লোহাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেল করে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরও জানান, এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ