শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

শরীয়তপুরে জেলা ইজতেমা শুরু: মোনাজাত শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আশরাফ, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে জেলা ভিক্তিক আঞ্চলিক ইসতেমা। আগামী শনিবার ১৭ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ ইজতেমা। এবারের ইজতেমা সদর উপজেলার আংগারিয়া বাইপাস সড়কের ১৭ একরের বিশাল জায়গায় আয়োজন করা হয়েছে।

শরীয়তপুর জেলা ছাড়াও আশে-পাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমেবত হয়েছেন। ১টি বাকপ্রতিবন্ধীদের জামাত, ১০টি বিদেশি জামাতসহ কয়েকশত দেশী জামাত অংশগ্রহণ করেছে শরিয়তপুরের এ ইজতেমায়।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী এ ইজতেমা। পরসদ্দি এলাকার ব্যক্তি মালিকানা প্রায় ১৭ একর জায়গা জুড়ে জেলা ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত দেড় মাসের আড়াই শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে কাজ করেন।

ইজতেমা মাঠের নিরাপত্তা জন্য পালং মডেল থানা পুলিশ ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ইতিমধ্যে ইজতেমায় ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ