বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণরা ইতিহাস জানতে চায় না, শুধু ফেসবুকে বুঁদ হয়ে থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের তরুণরা সঠিক ইতিহাস জানতে চায় না। শুধু ফেসবুকে বুঁদ হয়ে থাকে, সেলফি তোলায় ব্যস্ত থাকে। এসব তরুণকে জেগে উঠতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে, অন্যদের জানাতে হবে। নতুন স্বপ্ন দেখাতে হবে, সেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি আয়োজিত ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলার কর্মসূচি থেকে জাতীয় মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন, সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন বলেন, দেশ আরও এগিয়ে যেতে বড় বাধা দুর্নীতি। দুর্নীতির কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েছেন। অনেকে বলছেন মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে সাজাপ্রাপ্ত হতে হলো। কিন্তু বিষয়টা হচ্ছে এক-দুই টাকার দুর্নীতি আর এক কোটি বা তার চেয়ে বেশি টাকার দুর্নীতি একই বিষয়। দুর্নীতিকে দুর্নীতিই বলতে হবে।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধে বামপন্থীরা কেবল অংশগ্রহণই করেনি, সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অভ্যন্তরে বিস্তীর্ণ অঞ্চল হানাদার বাহিনীমুক্ত রেখেছিল। ফ্রিডম ফাইটারস, জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি, মুজিব বাহিনী, ছাত্র ইউনিয়ন, ন্যাপ এবং সিরাজ সিকদার শ্রমিক আন্দোলন একই ধারায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে এসবের কোনো একটিকে বাদ দিয়ে ইতিহাস লিখলে তার পূর্ণতা পাবে না।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের। গণযুদ্ধের সেই জনযোদ্ধাদের সম্মান দিতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণতা পাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির অহংকারের-গৌরবের।

এইচজে