ডেস্ক: দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে নারী, শিশু, শ্রমিক, বাসযাত্রী, চালক ও মোটরসাইকেল আরোহী।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর হোসেনপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত ও ৪২ জন আহত হয়। দুপুর ১২টার দিকে নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘের্ষ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া নামক স্থানে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত হয়েছে একজন।
গতকাল দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আচমত আলী খান ব্রিজের টোলঘরের সামনে ট্রাকের ধাক্কায় দুজন ইটভাটা শ্রমিক মারা গেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে।
গতকাল বিকেলে কক্সবাজারের চকরিয়ায় বানিয়ারছড়া স্টেশনে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশু, নারীসহ আরো পাঁচজন। হতাহত সবাই সড়কের ধারে বাসের জন্য অপেক্ষা করছিল।
গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের মধুখালীর আড়পাড়া-কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় ট্রাকচাপায় এক টোল প্লাজার কর্মী নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর এলাকায় ভৈরবগামী একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।
এ ঘটনায় ৪৪ জন আহত হয়েছে। তাদের ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর সংকটাপন্ন অবস্থায় ১৫ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন নান্দাইলের হাবিব মিয়া (৩৫), দুর্ঘটনাস্থলের পাশের ঘাঘরাপাড়ার রতন খাঁ (২৮), জামালপুরের হাসিনা খাতুন (৭৫) ও অজ্ঞাতপরিচয় এক নারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী শ্যামলছায়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এ সময় যাত্রীদের আর্তচিৎকার শুনতে পেয়ে লোকজন ছুটে আসে।
আহতদের বাসের ভেতর থেকে টে