রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে এক ছাত্রীর শ্লীতাহানীর ঘটনায় যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ওই যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আফজাল শরীফ (১৮)। সে উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল জানান, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন ছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করেন। এসময় আফজাল শরীফ ওই ছাত্রীকে ধরে শ্লীতাহানীর চেষ্টা করে। এরপর অন্যান্য পরীক্ষার্থী ও ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা আফজালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আফজালকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ