রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ কিশোরগঞ্জের বাজিতপুরে যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আজ ২৫ ফেব্রুয়ারি (রোববার) কিশোরগঞ্জের বাজিতপুরের হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা এবং জামে মসজিদের উদ্যোগে মাদরাসা ময়দানে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,  রাজধানীর জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজ বাদ এশা অাল্লামা মাহমুদুল হাসান মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান ও বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়ার মহা-পরিচালক, শহীদি মসজিদের খতিব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আতিকুল্লাহ।

অন্যান্যদের মধ্যে সম্মেলনে ওয়াজ করবেন, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মাসুরুরুল হাসান,  মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানি, মুফতি মাসউদুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান নিয়ামতপুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন, কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর সাত্তার, মাজাহিরুর উলুম ভাগলপুর মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, নুরুল উলুম কুলিয়ারচর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইযুম, জামিয়া মোহাম্মাদিয়া ঢাকার মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ আমিন, ছড়ারচর বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।

হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব অনুষ্ঠিতব্য ইসলামি সম্মেলনে আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ