মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বেনাপোলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ নাছির উদ্দিন
বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা চোরের রাস্তা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এ জরিমানা করেন।

জানা যায়, বেনাপোলের ভবারবেড় মৌজায় ফসলি জমির বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালুখেকোরা। কাগমারি-পুটখালী সড়ক (চোরের রাস্তা) টি যেমন ভাঙন ধরে বিলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে তেমনি পাশে থাকা স্থানীয় চাষীদের শতাধিক বিঘা আবাদী জমি গুলোও ভাঙ্গনের মুখে পড়ছে।এমন সংবাদের ভিক্তিতে মঙ্গলাবর সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিক আহসান হাবীব কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ