বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

জৈন্তাপুরে আলেম হত্যার দ্রুত বিচার করুন: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে আটরশী মুরিদ কর্তৃক মাদরাসার ছাত্র ও শিক্ষকদের উপর হামলা ও এক মাদরাসা ছাত্রকে হত্যা করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হামলাকারীদের শাস্তির  দাবি জানিয়েছেন।

হেফাজত মহাসচিব বলেন, যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গড়িমসি করা হয় তাহলে বাংলাদেশে শিরকের আড্ডাখানা ও মাজারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ার ফয়জুল উলুম মাদরাসার বার্ষিক মাহফিলের প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন!

আল্লামা বাবুনগরী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা এইসব মাজার নামক সন্ত্রাসী আখড়াগুলি তল্লাশি করুন। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

আল্লামা বাবুনগরী হাতিরঝিলে মসজিদ অপসারণ প্রসঙ্গ এনে বলেন, হাতিরঝিলের মসজিদটি সরিয়ে নেওয়ায় ঈমানদার হিসেবে প্রত্যেকের মনে বড় আঘাত।

বাবুনগরী বলেন, হাতি ছাড়া হাতিরঝিল নাম করণ হলেও মসজিদের শহর মসজিদ ছাড়া হাতিরঝিল হতে পারে না। মসজিদ কেন্দ্রিক শোভাবর্ধন করুন। মসজিদ বিহীন শোভাবর্ধন অসম্পূর্ণ শোভাবর্ধন।

জৈন্তাপুরে হামলা; হাসপাতালে কাতরাচ্ছে ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ