মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

টাঙ্গাইলে বাউবিরে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৪ শিক্ষার্থীকে বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই শিক্ষার্থীদের বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ।

কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)অধীনে এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫২ জন। শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন ১২৭ জন ।

অনুপস্থিত ছিল ২৫ শিক্ষার্থী । পরীক্ষায় অসদোপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ বলেন, ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাউবির পরীক্ষায় অসদোপায় অবলম্বন করার অভিযোগ ছিল।শুক্রবার সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষায় ওই অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।