শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার  সময় বেনাপোলে আটক ৪১ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান: বিনা পাসপোর্টে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জোয়ানরা। এসময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (৬মার্চ) সকালে বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।
বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলা‌দে‌শে প্র‌বেশ কর‌ছে,এ খবরের ওপর ভিত্তিকরে বিজিবি সদস্যরা ‌সেখা‌নে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

 

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হ‌য়েছে।

উল্লেখ্য পুটখালী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত নারী, পুরুও শিশু বিনা পাসপোর্টে আনানেয়া করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ