মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

নোয়াখালীতে ৩৮ শিবির কর্মী আটক; কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাত হোসেন আসামীেদের আদালতের পাঠানোর নির্দেশ দেন।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আদালতে হাজির করার পর আসামীরা জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, সোমবার রাতে শহরের মধুসুদনপুরের আমেনা মঞ্জিলের চারতলার একটি বাসায় ছাত্র শিবিরর নেতাকর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে নোয়াখালী শহর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লা-আল রাকিবসহ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আটক ও ২১টি পেট্রোল বোমা, আটটি কিরিচ, জিহাদি বই, পোস্টার, ব্যানার ও ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী সরকারি কলজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ