শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

বান্দরবানে বিজিবির ওপর সন্ত্রাসীদের গুলি, একে-৪৭ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বান্দরবানে অভিযানের সময় বিজিবির একটি টহল দলের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানছি উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের জয়তুন পাড়ার কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীদের আটক করে বিজিবি ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

বিজিবির কর্মকর্তারা জানান, কিছু অস্ত্র হয়তো সন্ত্রাসীরা বিক্রির চেষ্টা করছিল। উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ইংরেজি অক্ষরে A,A লেখা রয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, অস্ত্রটি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির। তবে বিজিবি বলছে অস্ত্রটি আরাকান লিবারেশন আর্মিরও হতে পারে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ