মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

৪৫ হাজার ইয়াবাসহ এএসআই আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দরে ৪৫ হাজার ইয়াবা ও নগদ ৩ লাখ টাকাসহ নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই সোহরাওয়ার্দীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে বন্দরের রূপাসী আবাসিক এলাকার ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এর আগে একজন নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছিলেন তিনি।
নারায়ণগঞ্জ ডিবির ওসি মাহাবুবুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, সোহরাওয়ার্দী নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই। এর আগে তিনি বন্দর থানায় কর্মরত ছিলেন।

বন্দরের রূপালী আবাসিক এলাকায় দুবাই প্রবাসী কামরুল ইসলামের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার পিছ ইয়াবা ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ