মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আমেরিকাকে কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে পাশ্চাত্যের কোনো কোনো দেশ এখনও জানে না যে, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে কী ধরণের আচরণ করতে হবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের জানা উচিত যে, তুরস্ক হচ্ছে তাদের সমপর্যায়ের একটি রাষ্ট্র।

কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের প্রধান হোতা ফাতহুল্লাহ গুলেন এবং নিষিদ্ধ গোষ্ঠী পিকেকে'র সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উপেক্ষা করার মতো নয়।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ