শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

গাজীপুরে আবাসিক হোটেল থেকে ২৯ তরুণ-তরুণী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়। রোববার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চলে।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় হোটেল দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯ তরুণ-তরুণীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ