মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

নাটোরে পুলিশের অভিযান; জঙ্গি সন্দেহে আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোরা।

আজ মঙ্গলবার ভোরে দিঘাপতিয়া উত্তরা গনভবনের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করে এসব মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে ফেলা হয়। পরে আজ ভোরে অভিযান শুরু করে পুলিশ।

আটক চারজন হলেন—নাটোরের সিংড়া উপজেলার আরকান্দি গ্রামের আনিসুর রহমান আনিস, বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর গ্রামের শফিকুল ইসলাম ও ফজলুর রহমান এবং নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি হাতবোমা, পেট্রল, একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল, সাংগঠনিক বইসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।

আটক চারজনকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে বলে জানান বিজয় তালুকদার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ