মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বস্তিতে আগুন : ক্ষতিগ্রস্তদের চাল ও টাকা দেবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ইলিয়াস মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ১০০ টন চাল ও দশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগুনে পুড়ে যাওয়া ইলিয়াস মোল্লা বস্তি এলাকা পরিদর্শকালে মঙ্গলবার মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

গতকাল সোমবার ভোররাত চারটার দিকে ইলিয়াস মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ হাজার ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় মন্ত্রী আরও বলেন, বস্তিবাসীদের যে ক্ষতি হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। আমি ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সরকারের পক্ষ থেকে তাদের (ক্ষতিগ্রস্ত) জন্য ১০০ টন চাল ও দশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকার ডিসিকে নির্দেশ দেয়া হয়েছে যাদের ঘড়বাড়ি পুড়ে গেছে তাদের তালিকা যত দ্রুত সম্ভব তৈরি করতে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাদের বলেন, দীর্ঘস্থায়ী আবাসনের ব্যবস্থা সরকার হাতে নিয়েছে। বাউনিয়ায় বিরাট এলাকা জুড়ে এরইমধ্যে কাজ শুরু করেছে। তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী বিরাট এলাকা জুড়ে ফ্ল্যাট করার পরিকল্পনা নিয়েছেন। এখানে ২০,০০০ ফ্ল্যাট নির্মাণ হবে। বাউনিয়ায় এই ফ্ল্যাট তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ