মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

দারুল আরকাম মাদরাসায় নিয়োগ পেলেন আলিয়ার ১০০০ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার ১ হাজার আলেমের পর এবার আলিয়া নেসাবের প্রায় এক হাজার আলেমকে নিয়োগ দিয়েছে সরকার।

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার জন্য তাদের নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রাতে তাদের নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার (আলিয়া গ্রুপের) ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, সারা দেশের ১০টি জোনের ৬৪ জেলার মোট ৯৫৭ জন আলেমকে নিয়োগের জন্য ডাকা হয়েছে। আগামী ১৯ মার্চ তারাদের যোগদানের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, সারা দেশে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৬৪টি জেলার প্রায় সবকটি উপজেলা থেকে দুজন করে নিয়োগের জন্য বাছাই করেছি। আগামী ১৯ মার্চ তারা কাজে যোগ দেবেন।

এর আগে একই প্রকল্পে কওমি মাদ্রাসার এক হাজার ১০ জন আলেমকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করে প্রতি উপজেলা থেকে ২ জন করে কওমি আলেম নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সারাদেশে এক হাজার ১০টি দারুল আরকাম মাদরাসা চালু করেছে। এসব মাদরাসার জন্য নিয়োগ দেয়া হচ্ছে তাদের।

আরও পড়ুন: ১ হাজার ১০ কওমী আলেমের সরকারি চাকরি হচ্ছে ইফায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ