মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ওরসে যাওয়ার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওরসে যাওয়ার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে আলমাস হোসেন (১৫) নামে এক কিশোর।

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বাবা-মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানা যায়।

নিহত আলমাস এনায়েতপুর হাটখোলার ব্যবসায়ী মুকুল হোসেনের ছোট ছেলে। সে এভারগ্রিন মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তারাশের নওগাঁ শাহ শরীফ জেন্দানী রহ.) বার্ষিক ওরসে যাওয়ার জন্য পরিবারের কাছে ৫০০ টাকা চায় আলমাস। কিন্তু বাড়িতে টাকা না থাকায় দিতে পারেননি বাবা মা। এতে অভিমান করে নিজের রুমে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে কিশোর আলমাস। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

একই স্থানে ওয়াজ মাহফিল ও ওরস : ১৪৪ ধারা জারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ