রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

জার্মানি আর ইসলাম পরস্পর সম্পর্কিত : জার্মান চ্যান্সেলর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, অবশ্যই জার্মানি আর ইসলাম পরস্পর সম্পর্কিত। খ্রিস্টধর্ম বা ইহুদি ধর্মের মতো ইসলাম এই দেশেরই অংশ। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর, 'জার্মানির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই'। এমন মন্তব্যের জবাবে মেরকেল একথা বলেন।

শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফানে লোফভেনের সাথে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলন মেরকেল আরও বলেন, আমাদের দেশের বেশির ভাগজুড়ে খ্রিস্টধর্মের উপস্থিতি। ইহুদি ধর্মও আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এখন ৪০ লাখের বেশি মুসলিম এখানে বাস করছেন, তাদের ধর্ম পালন করছেন। মুসলিমরা এই দেশের মানুষ। তাদের ধর্ম ইসলামও এই দেশের সাথেই সম্পর্কিত।

পশ্চিম ইউরোপে ফ্রান্সের পরেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন জার্মানিতে। দেশটিতে সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে ইসলাম বিদ্বেষ বাড়ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ