রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানকে ঘিরে আলোচিত ঘটনায় মন্তব্য করতে গিয়ে নবী-রাসুল ও সাহাবায়ে কেরাম সম্পর্কে আপত্তিকর উদাহরণ দেন জামায়াতপন্থী রাজনৈতিক বিশ্লেষক সোলায়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। তোপের মুখে অবশেষে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

রোববার (১৪ জুন) এ বিষয়ে নিজের বক্তব্যের সত্যতা স্বীকার করে সোলায়মান বলেন, আলোচনার এক পর্যায়ে নবী-রাসুল ও সাহাবিদের উদাহরণ টেনে আনা তার অনুচিত হয়েছে। তিনি এ ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

সোলায়মান বলেন, মানুষ মাত্রই ভুল করে—এই বক্তব্য বোঝাতে গিয়ে আমি সীমা অতিক্রম করে ফেলেছি। সাহাবি ও নবী-রাসুলদের উদাহরণ দেওয়াটা ঠিক হয়নি। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।

এ ঘটনার পর নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জিসান মিয়া প্রধানকে ঘিরে নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ থাকতে পারে, তবে তার বিরুদ্ধে ওঠা অনৈতিক কাজের অভিযোগকে তিনি কখনো সমর্থন করেননি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন।

 

সোলায়মান বলেন, নবী-রাসুলগণ নিষ্পাপ এবং তাদের সমালোচনা করা বৈধ নয়। একইভাবে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে তার বিশ্বাস স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে অযাচিত কোনো উদাহরণ দেওয়া তার ভুল ছিল এবং এজন্য তিনি আল্লাহর কাছে তওবা করেছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন আলেম ও সমালোচকের সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে নবী-রাসুল ও সাহাবিদের নিয়ে এ ধরনের উদাহরণ ব্যবহার করবেন না।

প্রসঙ্গত, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম থেকে উদ্ধার হন ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধান। পরে তার বিরুদ্ধে এক নারীর করা ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়। এ বিষয়ে পুলিশ জানায়, তাকে কেউ অপহরণ করেনি; বরং তিনি আত্মগোপনে ছিলেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ