রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা প্রসার এবং যোগ্য কুরআন শিক্ষক তৈরির লক্ষ্যে দেশব্যাপী ষান্মাসিক জোড় অনুষ্ঠানের আয়োজন করেছে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশ। আগামী ১৭ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ডটি।

সূত্র জানায়, ১৭ জুন খুলনার নিরালা কবরস্থান নূরানী তালিমুল কুরআন মাদরাসা থেকে এ কর্মসূচির উদ্বোধন হবে। এরপর পর্যায়ক্রমে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হবে।

কর্মসূচির সূচি অনুযায়ী, ১৮ জুন ঝিনাইদহের ভুটিয়াগাটি নূরানী হাফেজি মাদরাসা, ২০ জুন নোয়াখালীর কলিতারা নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টার, ২১ জুন ফেনীর নুরপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদরাসা, ২২ জুন উত্তর শিবপুর নূরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, ২৩ জুন চট্টগ্রামের মিরসরাইয়ের ওছমানিয়া মাদরাসা এবং ২৪ জুন ফেনীর মহীপালের খাদিজাতুল কুবরা মাদরাসায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৫ জুন লক্ষ্মীপুরের মাল্টারী বাজার বড় মসজিদ, ২৭ জুন কুমিল্লার লাকসামের নশরতপুর দারুল উলুম ইসলামিয়া মাদরাসা, ২৮ জুন চৌয়ারা বাজার নূরানী কিন্ডারগার্টেন, ২৯ জুন চাঁদপুরের হজরত শাহজালাল মাদরাসা এবং ৩০ জুন ঢাকার মোহাম্মদপুরে নূরানী বোর্ডের প্রধান কার্যালয়ে এ জোড় অনুষ্ঠিত হবে।

জুলাই মাসে ১ জুলাই ঢাকা দক্ষিণ জোন, ৪ জুলাই টাঙ্গাইলের ধুল্লেচর জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসা, ৫ জুলাই ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া মাদরাসা, ৬ জুলাই জামালপুরের জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া মাদরাসা, ৮ জুলাই ভোলার লালমোহন এবং ৯ জুলাই মনপুরায় কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের সংশ্লিষ্ট দায়িত্বশীল মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, “সারাদেশে যোগ্য ও আদর্শ কুরআনের শিক্ষক তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এ ষান্মাসিক জোড়ের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, এখান থেকে প্রশিক্ষিত ও দায়িত্বশীল শিক্ষকরা দেশ-বিদেশে কুরআনের আলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখবেন।”

তিনি পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা অর্জন এবং আলেম সমাজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে হাফেজ, আলেম ও মাদরাসা শিক্ষকদের জোড় অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ