মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আত্মহত্যার মামলার ভয়ে আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় প্রেমিকের স্বজনদের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন গার্মেন্টস কর্মী শান্তা আক্তার (১৮)। আর মামলার ফেঁসে যাওয়ার ভয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছে শান্তা ও নাদিমের প্রেমে সহযোগিতাকারী সিয়াম (১৬)।

গতকাল রোববার দুপুরে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার সিয়াম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এরআগে শনিবার প্রেমিকা শান্তা আক্তার আত্মহত্যা করেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হক মিয়ার মেয়ে শান্তা ইসলামের সঙ্গে একই এলাকার দ্বিন ইসলাম মিয়ার ছেলে নাদিমের প্রেম ছিল। তাদের প্রেমে সহযোগিতা করত ফরাজিকান্দা এলাকার সাইদুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সিয়াম।

নাদিমের পরিবারের লোকজন প্রেমে সহযোগিতা করায় সিয়ামকে মামলার ভয় দেখালে রোববার দুপুরে ভয়ে সিয়ামও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ