মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আল কলম গবেষণা পরিষদের সেমিনার ২৫ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গবেষণা মুলক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন "আল কলম গবেষণা পরিষদ বাংলাদেশ" এর উদ্যোগে আগামী ২৫ শে মার্চ ২০১৮ রোববার বিকাল ২ টায় পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে "মুক্তিযুদ্ধে আলিম সমাজ" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আল কলম গবেষণা পরিষদের সভাপতি মাওলানা ফয়যুল হাসান বলেন, ৭১’ এর স্বাধীনতা যুদ্ধে অনেক উলামায়ে কেরামই ছিলেন মুক্তিকামী মানুষের সাথে।

বাংলাদেশের বিখ্যাত আলেম ও বুযুর্গ কওমী ওলামাদের শীরমনি আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর রাহ. ও মাওঃ এমদাদুল হক আড়াইহাজারী তাঁদের অন্যতম, সে সময় তারা স্পষ্ট ভাষায় বলেছিলেন,“এ যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এটা হল জালেম আর মাজলুমের যুদ্ধ"।

এ যুদ্ধ ছিলো জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। পাকিস্তানীরা জালেম আর এ দেশের বাঙ্গালীরা মাজলুম। তাই মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন।

উক্ত সেমিনারে দেশের খ্যাতনামা চিন্তাবিদ, লেখক ও গবেষকবৃন্দ উপস্থিত থাকবেন।

একজন সত্যান্বেষী দেশপ্রেমিক হিসেবে উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের প্রতি আহবান জানিয়েছেন আল কলম গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক হাসান মুহাম্মদ কামরুযযামান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ