মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মাহফিলের খিচুড়ি খেয়ে অসুস্থ ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাহফিলের তবারক খেয়ে প্রায় ১০০জনের মতো শ্রোতা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ঝালকাঠি কুতুবনগর আযীযিয়া আলিম মাদরাসার মাহফিলে এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালেভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার ও রবিবার কুতুবনগর মাদরাসার বার্ষিক মাহফিলে আসা প্রায় ৩ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়। মাহফিলের তবারকের জন্য ৩ মণ গরু গোস্ত দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে এ ঘটনা ঘটেছে বলে অসুস্থরা জানান।

রবিবার দিবাগত রাত ২টায় মাহফিলের খিচুড়ি অনেকেই বাড়িতে নিয়ে পরিবারের সদস্যদের সাথে খান। তা খেয়ে পরিবারের নারী ও শিশুসহ সবাই বমি, পাতলা পায়খানাসহ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের জরুরি বিভাগ ও নার্স সূত্রে জানা যায়, ডায়রিয়া, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মাহফিলের খাবার খেয়ে অসুস্থ রোগী ভর্তি হয়েছে। আরো অনেকই হাসপাতালে চিকিৎসা নিয়ে জায়গা না থাকায় বাড়িতে চলে গেছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, সকাল থেকেই পেট ব্যথা, ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়েছি। তারা আমাকে জানিয়েছে মাহফিলের তবারক খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

তবে কুতুবনগর মাদরাসার অধ্যক্ষ আ. মান্নান বলেছেন, আমার মাদরাসার তবারক খেয়ে কেউ অসুস্থ হয়েছে কিনা তা আমার জানা নেই।

এ সপ্তাহের ৪ মাদরাসার মাহফিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ