মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মুজাম্মিলের খুনীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুরে আটরশী পীর অনুসারীদের এক মাহফিলে ভুল বক্তব্যের প্রতিবাদ করার জেরে ঘটে যাওয়া সংঘর্ষে নিহত ছাত্র মুজাম্মিল মাগফিরাত ও দোষীদের দ্রুত গ্রেফতারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবারের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। হরিপুর, কানাইঘাট, গোয়াইনঘাটসহ সিলেটের সবক’টি এলাকা এবং আশপাশের এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলসহকারে সমবেত হন সমাবেশে।

এ সময় তারা এ ঘটনায় জড়িত খুনিদের অভিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সমবেত বিক্ষুব্ধ মানুষ এই হত্যাকাণ্ড তদন্ত ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে জৈন্তাপুর থানা পুলিশের নীরবতার কঠোর সমালোচনা করা হয়।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে আয়োজিত মহাসমাবেশে সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করে অবিলম্বে এ জনপদ থেকে মাজার পূজারি ও বেদাতিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

গোয়াইনঘাট লাফনাউট মাদরাসার মুহতামিম প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে, মাওলানা বিলাল উদ্দিন ও মাওলানা জিয়াউর রহমান কাউছারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দারুল হাদিস কানাইঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শফিকুল হক, সিলেটের জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুরের ৫নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, সিলেট-৩ আসনের ইসলামী আন্দোলন প্রার্থী এম এ মতিন বাদশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পূর্ব জাফলং আওয়ামী লীগনেতা আব্দুল মালিক, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফ